কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বুধবার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। আহতদের স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কুয়েতের আকাশসীমায় সাম্প্রতিক সময়ে একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে।
দূতাবাসের পক্ষ থেকে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কুয়েতের আইন অনুযায়ী ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য ভিডিও ধারণ করা বা ছবি তোলা দণ্ডনীয় অপরাধ হওয়ায় এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে, দেশটির ব্লাড ব্যাংকে রক্তের সংকট নিরসনে প্রবাসী বাংলাদেশিদের রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দূতাবাস।
রিপোর্টারের নাম 






















