পরিচালক মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’-এ এক মানসিকভাবে ভারসাম্যহীন গ্রামীণ নারীর চরিত্রে অভিনয় করছেন নাজিফা তুষি। ‘সাধুর বউ’ নামের এই চরিত্রটি রূপায়ণে নিজের গ্ল্যামারস ইমেজ ঝেড়ে ফেলে এক অবিশ্বাস্য রূপান্তরের মধ্য দিয়ে গিয়েছেন এই অভিনেত্রী। চরিত্রটির গভীরতা ফুটিয়ে তুলতে তিনি দীর্ঘ সময় প্রসাধনী ও শ্যাম্পু ব্যবহার থেকে বিরত ছিলেন।
চরিত্রের সঙ্গে মিশে যেতে তুষি কয়েক মাস মানসিক স্বাস্থ্য হাসপাতালে রোগীদের আচরণ পর্যবেক্ষণ করেছেন। এছাড়া গ্রামীণ নারীদের জীবনযাপন ও তাদের শারীরিক ভাষা রপ্ত করতেও তিনি কঠোর পরিশ্রম করেছেন। শুটিংয়ে নিজের গ্ল্যামার নয়, বরং চরিত্রের অসহায়ত্ব ও বাস্তবতাকেই প্রাধান্য দিয়েছেন এই অভিনেত্রী।
রিপোর্টারের নাম 






















