ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ধর্ষণের শিকার কিশোরীর ছবি ফেসবুকে প্রকাশ: চকরিয়া ওসির বিরুদ্ধে বিতর্ক

কক্সবাজারের চকরিয়ায় এক কিশোরী অপহরণ ও ধর্ষণের শিকার হওয়ার পর তাকে উদ্ধারের নামে পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত চকরিয়া থানা পুলিশের একটি অভিযানে, যেখানে ভুক্তভোগী ও তার সঙ্গীকে লাঠিপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আরকানুল ইসলামকে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশের এই বিতর্কিত কর্মকাণ্ড থেকে দৃষ্টি সরাতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন অতি উৎসাহী হয়ে ওঠেন। তিনি ‘চকরিয়া পুলিশ স্টেশন’ নামে একটি ফেসবুক পেজে উদ্ধার হওয়া ওই কিশোরীর ছবি প্রকাশ করেন। শুধু তাই নয়, ভুক্তভোগীর আপত্তিকর ছবি ওসি নিজেই তুলেছেন বলে অভিযোগ উঠেছে। আইনি সুরক্ষার পরিবর্তে পুলিশের এই আচরণে মানবাধিকারকর্মী ও সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সমালোচনার মুখে সংশ্লিষ্ট ফেসবুক পেজটি পরবর্তীতে ডিঅ্যাকটিভ করা হলেও পুলিশের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী ক্ষুব্ধ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইকিউএয়ার সূচকে ২৬তম স্থানে ঢাকা এবং বাতাসের স্কোর ৭৫

ধর্ষণের শিকার কিশোরীর ছবি ফেসবুকে প্রকাশ: চকরিয়া ওসির বিরুদ্ধে বিতর্ক

আপডেট সময় : ০৩:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬