ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মোহাম্মদপুরে দুই বোনকে জিম্মি করে ছিনতাই: চক্রের দুই সদস্য গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে দুই বোনকে চাপাতি দেখিয়ে মালামাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী চক্রের সদস্য। তারা সাধারণত নারায়ণগঞ্জে আস্তানা গেড়ে সুযোগ বুঝে ঢাকায় এসে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল।

পুলিশ জানায়, ভুক্তভোগীরা ঈদের ছুটি শেষে বাড়ি ফেরার পথে মোহাম্মদপুরের নূরজাহান রোডে নামলে ছিনতাইকারীরা পিকআপ ভ্যানে এসে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করা হয়। অভিযানে ছিনতাইয়ে ব্যবহৃত পিকআপ ও চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীকেও শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইকিউএয়ার সূচকে ২৬তম স্থানে ঢাকা এবং বাতাসের স্কোর ৭৫

মোহাম্মদপুরে দুই বোনকে জিম্মি করে ছিনতাই: চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৩:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬