ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে ফেরার সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

আহতরা হলেন কালিগঞ্জের শীতলপুর গ্রামের মহি উদ্দিন ও শাহীন। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিন্দি নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন। স্থানীয় প্রশাসন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইকিউএয়ার সূচকে ২৬তম স্থানে ঢাকা এবং বাতাসের স্কোর ৭৫

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

আপডেট সময় : ০২:২৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬