ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

মিরপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলা: আত্মপক্ষ শুনানিতে ক্ষমা চাইলেন আসামি

রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ অস্বীকার করে ক্ষমা চেয়েছেন। বুধবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ শুনানিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ‘ডলার’ নামের অন্য এক ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। মামলায় অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারও নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেছেন।

বিচারক মাসরুর সালেকীন উভয় আসামির জবানবন্দি গ্রহণ করেছেন। এর আগে রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আদালতের কার্যক্রম শেষে আগামী বৃহস্পতিবার মামলার চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জানিয়েছেন, এদিন উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে বাড়তি স্বস্তি, আরও তিন বছর সময় পাচ্ছে বাংলাদেশ

মিরপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলা: আত্মপক্ষ শুনানিতে ক্ষমা চাইলেন আসামি

আপডেট সময় : ০১:২০:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬