ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ফতুল্লায় দেশের প্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ দুর্বৃত্তদের আগুন, তদন্ত চলছে

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে স্থাপিত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ দুর্বৃত্তরা আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে। গত সোমবার রাত তিনটার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্মৃতিস্তম্ভের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হলেও, এ ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশপাশের সড়ক ও এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে। তিনি আরও জানান, আওয়ামী লীগ বা তাদের কেউ জড়িত কি না, তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। পুলিশ দ্রুত অগ্নিসংযোগকারীদের শনাক্তে কাজ করছে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব জানান, গত ১৬ জুলাই এই স্মৃতিস্তম্ভে প্রশাসনিক ও রাজনৈতিক নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছিলেন। সেই অনুষ্ঠানের জন্য স্মৃতিস্তম্ভের চারদিকে কাপড়ে মোড়ানো ছিল। ভোররাতের দিকে দূর থেকে ছোট কোনো কাপড়ের দলায় আগুন ধরিয়ে ছুড়ে মারলে তা স্মৃতিস্তম্ভের পাশে থাকা কাপড়ে ধরে যায়। আগুন অল্প ছিল এবং দ্রুতই তা নিভিয়ে ফেলা হয়। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুন অনেক বেশি দেখা গেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি বলে দাবি ফতুল্লা থানার ওসির।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবে শহীদদের স্মরণে গত বছরের ১৪ জুলাই এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন তৎকালীন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত এই স্থাপনাটি দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। এরপর দেশের অন্যান্য জেলাতেও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়েছে এবং প্রতিটি স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানে শহীদদের নাম লেখা রয়েছে। উদ্বোধনের পর থেকে নিরাপত্তার স্বার্থে নারায়ণগঞ্জের এই স্মৃতিস্তম্ভের পাশে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়, যা ফতুল্লা মডেল থানার অধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমি দখল, ঘুষ ও অপ্রাপ্তবয়স্ক তরুণীদের নিয়ে অনৈতিক কাজের গোপন তথ্য ফাঁসের আশঙ্কা

ফতুল্লায় দেশের প্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ দুর্বৃত্তদের আগুন, তদন্ত চলছে

আপডেট সময় : ১০:১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬