ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

চীনের অর্থায়নে দেশে নির্মিত হচ্ছে পাঁচটি বিশেষায়িত নারী হাসপাতাল

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে এবং মূলত চীনের অর্থায়নে দেশে ১ হাজার শয্যাবিশিষ্ট পাঁচটি অত্যাধুনিক বিশেষায়িত নারী হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, দেশের পাঁচটি বড় শহরে দৃষ্টিনন্দন নকশায় এই হাসপাতালগুলো গড়ে তোলা হবে, যা মায়েদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করবে।

পাশাপাশি দেশের পাঁচটি বিভাগে (খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা) ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের কাজও দ্রুত এগিয়ে চলছে। মন্ত্রী জানান, এই হাসপাতালগুলোর যন্ত্রপাতি ও আসবাবপত্রের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী ছয় মাসের মধ্যে এগুলো উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য অবকাঠামোর এই উন্নয়ন প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজতর করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে বাড়তি স্বস্তি, আরও তিন বছর সময় পাচ্ছে বাংলাদেশ

চীনের অর্থায়নে দেশে নির্মিত হচ্ছে পাঁচটি বিশেষায়িত নারী হাসপাতাল

আপডেট সময় : ০১:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬