রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলার মধ্যে একটি মামলায় জামিন পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। তবে বাকি ছয়টি মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধসহ প্রায় ৩৮টিরও বেশি মামলা চলমান রয়েছে। বিগত সরকারের মেয়াদে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
রিপোর্টারের নাম 






















