ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন মাইলফলক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। মে মাসে টার্মিনালটিতে এক লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। এই সময়ে গড়ে প্রতিদিন চার হাজার ৮১টি কনটেইনার হ্যান্ডলিং করা সম্ভব হয়েছে।

বন্দরের তথ্যমতে, এই সাফল্যের পেছনে আমদানি ও রফতানি পণ্যের কনটেইনার হ্যান্ডলিংয়ের বড় ভূমিকা রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) টার্মিনালটি পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই এর কার্যক্রমে গতিশীলতা এসেছে এবং কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ফলে বন্দরের এই টার্মিনালে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন মাইলফলক

আপডেট সময় : ০৯:০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬