আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেলে ১ ডলার বা ১.১ শতাংশ বেড়ে ৯২.০১ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮২ সেন্ট বা ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৫.১৬ ডলারে লেনদেন হচ্ছে।
রয়টার্সের তথ্যমতে, সম্প্রতি দক্ষিণ ও পশ্চিম ইরানে মার্কিন বাহিনীর হামলা এবং বাহরাইন, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের স্থাপনায় ইরানের হামলার পরিপ্রেক্ষিতে তেলের দামে এই বৃদ্ধি দেখা গেছে। মঙ্গলবার তেলের দাম পাঁচ সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে স্থির হওয়ার পর এই উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।
মঙ্গলবার দিনের শেষে ব্রেন্ট ফিউচারের দাম প্রতি ব্যারেল ৯১.০১ ডলারে এবং ডব্লিউটিআই তেলের দাম ৮৪.৯১ ডলারে স্থির হয়েছিল।
রিপোর্টারের নাম 






















