জামায়াত নেতাদের ‘গুপ্ত’ হিসেবে অভিহিত করার তীব্র সমালোচনা করেছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রতিকূল সময়েও তিনি দেশ ছাড়েননি এবং ভবিষ্যতেও বিদেশে পাড়ি জমানোর কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, যারা দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে থাকাকে বীরত্ব মনে করেন, সেই চিন্তাধারাকে তিনি ঘৃণা করেন। রাজনীতি করতে হলে জনগণের পাশে সুদিন ও দুর্দিন উভয় সময়েই থাকতে হয়।
সিলেটে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি আরও বলেন, দেশের ভেতরে থেকে লড়াই করেই এই দেশ মুক্ত হয়েছে। তিনি গর্বের সাথে বলেন, দেশের মাটিতে থাকার নাম যদি ‘গুপ্ত’ হওয়া হয়, তবে তিনি সেই তকমা নিতে রাজি। এছাড়া সাম্প্রতিক জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি দাবি করেন, ভোটের প্রক্রিয়া সুষ্ঠু হলেও গণনায় কারচুপি হয়েছে, যা জনগণের রায়ের প্রতিফলন ঘটায়নি।
রিপোর্টারের নাম 























