ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তনের দাবিতে গ্রাহক ফোরামের সমাবেশ

ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ও ব্যাংকটির সাম্প্রতিক কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে সাত দফা দাবি জানিয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’। মঙ্গলবার রাজধানী ঢাকায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ব্যাংকের আমানতকারী, শেয়ারহোল্ডার ও ব্যবসায়ীরা অংশ নেন।

সমাবেশ থেকে ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, ব্যাংকের সাম্প্রতিক বোর্ড সভাগুলোতে স্বচ্ছতার অভাব রয়েছে এবং বিতর্কিত নিয়োগের ফলে গ্রাহকদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িতদের পর্ষদ থেকে অপসারণ, ব্যাংক রেজুলেশন অ্যাক্টের ১৮(ক) ধারা বাতিল এবং এস আলম গ্রুপের প্রভাবমুক্ত করে ব্যাংকটিকে আমানতকারীদের জন্য নিরাপদ করা। ফোরামের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যাংকের মালিকানা ও পরিচালনায় প্রকৃত শেয়ারহোল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন বাজেটে ভ্যাটের আওতা বাড়াচ্ছে এনবিআর: উদ্বেগে ক্ষুদ্র ব্যবসায়ীরা

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তনের দাবিতে গ্রাহক ফোরামের সমাবেশ

আপডেট সময় : ০৬:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬