ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বিমানবন্দরে নতুন সংস্কৃতি: যাত্রীসেবার মানোন্নয়নে সরকারের বহুমুখী উদ্যোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা, জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাকে আধুনিকায়ন, বিমান চলাচল অবকাঠামোর সম্প্রসারণ এবং দেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, ‘আমরা শুধু সমস্যা সমাধান করছি না; বাংলাদেশের বিমানবন্দরগুলোতে একটি নতুন সেবাসংস্কৃতি গড়ে তুলছি।’

বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, লাগেজ ব্যবস্থাপনা, বিমানবন্দরের অব্যবস্থাপনা এবং ইমিগ্রেশন সেবা নিয়ে যাত্রীদের অভিযোগ সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। এসব সমস্যা সমাধানে ইতোমধ্যে শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) চালু করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করছেন।

মন্ত্রী আরও জানান, লাগেজ নিরাপত্তা নিশ্চিত করতে ভিজিল্যান্স টিম, বডি-ওয়ার্ন ক্যামেরা, সিসিটিভি নজরদারি এবং ব্যাগেজ রিকনসিলিয়েশন সিস্টেম চালু করা হয়েছে। একই সঙ্গে লাগেজ সরবরাহের সময়ও উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, আধুনিক গ্রাউন্ড-হ্যান্ডলিং যন্ত্রপাতি, অতিরিক্ত জনবল এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম চালু করা হচ্ছে। পাশাপাশি দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করতে ইমিগ্রেশন, কাস্টমস, এয়ারলাইন্স ও বিমানবন্দরের অন্যান্য সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা হয়েছে।

আফরোজা খানম বলেন, এসব সংস্কার বৃহত্তর একটি সরকারি পরিকল্পনার অংশ, যার লক্ষ্য বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে কাজ করছি।’

এই কৌশলের আওতায় আন্তর্জাতিক আকাশপথে সংযোগ সম্প্রসারণ, বিমান বহর আধুনিকায়ন, যাত্রীসেবা উন্নয়ন এবং বিশ্বমানের বিমানবন্দর অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিমান খাত সম্প্রসারণ পরিকল্পনার অন্যতম প্রধান উদ্যোগ হিসেবে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বহর আধুনিকায়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিমানের বহরে নতুন ২৪টি উড়োজাহাজ সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: এক মাসে ৩৬ মৃত্যু, আক্রান্ত ৯ হাজার ছাড়ালো

বিমানবন্দরে নতুন সংস্কৃতি: যাত্রীসেবার মানোন্নয়নে সরকারের বহুমুখী উদ্যোগ

আপডেট সময় : ০৫:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬