ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

বেনাপোল সীমান্তে মানবেতর জীবনযাপন করছেন ১০ বাংলাদেশি

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ঠেলে পাঠানো (পুশ ইন) ১০ জন নারী-পুরুষ ও শিশু দ্বিতীয় দিনের মতো সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন। ক্ষুধার্ত ও আতঙ্কিত অবস্থায় তারা সেখানে মানবেতর জীবন কাটাচ্ছেন। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা মেলেনি।

জানা গেছে, রবিবার গভীর রাতে কাঁটাতারের গেট খুলে তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে থেকে অনুপ্রবেশ প্রতিহত করেন। বর্তমানে ওই নারী-পুরুষ ও শিশুরা ভারতীয় ভূখণ্ডে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছেন। সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি টহল জোরদার করা হয়েছে এবং সীমান্তবর্তী গ্রামগুলোতে সতর্কতা অবলম্বনের জন্য মাইকিং করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলের আগ্রাসন: ফিলিস্তিনের শতবর্ষী ঐতিহাসিক স্থাপনা ধ্বংস, অব্যাহত বর্বরতা

বেনাপোল সীমান্তে মানবেতর জীবনযাপন করছেন ১০ বাংলাদেশি

আপডেট সময় : ০১:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬