ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় জ্বালানি তেলের দাম সমন্বয়: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংকটের কারণে সরকার বাধ্য হয়ে দেশের বাজারে দাম সমন্বয় করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তবে বৈশ্বিক বাজারে দাম কমলে সেই সুফল দ্রুত সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, দেশে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের একটি প্রক্রিয়া থাকলেও এপ্রিল মাসে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির বাস্তবতায় এবার নতুন করে দাম নির্ধারণ করতে হয়েছে। তিনি আরও বলেন, সরকার সাধারণ মানুষের ওপর চাপ কমাতে ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে। আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি স্বাভাবিক হলে জনগণের ভোগান্তি কমাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রবিবার রাতের প্রজ্ঞাপনে ডিজেল অপরিবর্তিত রেখে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি সরকারের

আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় জ্বালানি তেলের দাম সমন্বয়: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬