ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

ঈদুল আজহাকে সামনে রেখে সাভার ট্যানারি শিল্পনগরীতে চামড়ার বিপুল সমাগম

ঈদুল আজহাকে কেন্দ্র করে গত তিন দিনে সাভারের চামড়া শিল্পনগরীতে ৫ লাখের বেশি কাঁচা চামড়া প্রবেশ করেছে। চামড়া শিল্পনগরীর বিসিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাইয়ান শনিবার (৩০ মে) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে শনিবার বেলা ১০টা পর্যন্ত মোট ১ হাজার ৭১২টি ট্রাকে করে শিল্পনগরীতে এসেছে ৫ লাখ ২৭ হাজার ৬৭৬টি কাঁচা চামড়া। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৫ লাখ ১১ হাজার ৫৪০টি এবং ছাগল-ভেড়ার চামড়া ১৬ হাজার ১৩৬টি। সরেজমিনে শিল্পনগরী ঘুরে দেখা গেছে, দিনভর ট্যানারিগুলোতে একের পর এক ট্রাকে করে চামড়া প্রবেশ করছে এবং শ্রমিকরা চামড়া আনলোড, সংরক্ষণ ও লবণজাত করার কাজে ব্যস্ত সময় পার করছেন। কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি।

মেহরাজুল মাইয়ান বলেন, শিল্পনগরীতে আসা চামড়া দ্রুত সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের কাজ চলছে। ঈদের অতিরিক্ত চাপ সামাল দিতে বিসিক, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি চামড়া পরিবহন ও ব্যবস্থাপনায়ও নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। ঈদের প্রথম দিন বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কোরবানির পশুর চামড়াবাহী প্রথম গাড়িটি শিল্পনগরীতে প্রবেশ করে এবং এরপর থেকেই ট্রাকের চাপ বাড়তে থাকে।

ট্যানারি সংশ্লিষ্টরা জানান, ঈদকে কেন্দ্র করে বছরের সবচেয়ে বড় মৌসুম হওয়ায় চামড়া সংগ্রহ ও সংরক্ষণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। অনেক ট্যানারিতে আগে থেকেই চামড়া মজুত থাকলেও নতুন করে সংগ্রহ কার্যক্রমও চলছে পুরোদমে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিষেকের ওপর হামলা: সোনরপুরে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ডিম-পাথর নিক্ষেপ ও ‘চোর চোর’ স্লোগানের অভিযোগ

ঈদুল আজহাকে সামনে রেখে সাভার ট্যানারি শিল্পনগরীতে চামড়ার বিপুল সমাগম

আপডেট সময় : ০৮:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬