ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটিকে ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবার নারায়ণগঞ্জের খামারে ফেরত পাঠানো হচ্ছে।

বুধবার (২৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এর সাদা লোম ও চুলের ধরন অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

এর আগে সোমবার বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহিষটিকে ক্রেতার কাছে হস্তান্তর করেছিল রাবেয়া এগ্রো ফার্ম। লাল গালিচা, রঙিন স্মোক ও বিশেষ সাজে ‘রাজকীয় বিদায়’ দেওয়া হয়েছিল মহিষটিকে। পরে রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির সেটিকে ঢাকায় নিয়ে যান। খামার কর্তৃপক্ষ জানিয়েছিল, লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটি বিক্রি করা হয়। চার বছর বয়সী এই মহিষটির ওজন ছিল প্রায় ৬৯০ কেজি।

ভাইরাল হওয়ার পর দূর-দূরান্ত থেকে মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় জমিয়েছিলেন। দেশের গণমাধ্যমের পাশাপাশি রয়টার্স, এএফপি, নিউ ইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর ও গালফ নিউজসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওল্ড ট্রাফোর্ডে আজ বাংলাদেশ-ভারত মহারণ

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

আপডেট সময় : ০৯:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬