ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

অসুস্থ স্বামীর পাশে থাকতে সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন

মানবিক বিবেচনায় আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে সাত দিনের মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবর দীপু মনির মেয়ে তানি দীপাভলি নাওয়াজ এই আবেদন করেন।

ডা. দীপু মনির আইনজীবী জানান, দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। তার স্বামী সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এ কারণে মানবিক বিবেচনায় তার প্যারোলে সাত দিনের মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে।

প্যারোলে মুক্তি চেয়ে আবেদনে উল্লেখ করা হয়েছে, ডা. দীপু মনি একটি মামলায় গ্রেফতার হন। পরে আরও ৩৭টি মামলায় গ্রেফতার হয়ে তিনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন। তিনি তদন্তাধীন একাধিক মামলার আসামি।

আবেদনে বলা হয়, তার স্বামী তওফীক নাওয়াজ বর্তমানে মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি ক্যান্সার, লিভার ও স্ট্রোকজনিত সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। সম্প্রতি রক্ত দেওয়ার পর হঠাৎ তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন।

আরও উল্লেখ করা হয়, ডা. দীপু মনি প্রায় ২১ মাস ধরে কারাগারে বন্দি আছেন। দীর্ঘদিন স্বামীর অসুস্থতার সময়ে তিনি পাশে থাকতে পারেননি। বর্তমানে এই সংকটাপন্ন মুহূর্তে স্বামীর পাশে থাকা এবং প্রয়োজনীয় চিকিৎসা তদারকির জন্য তার উপস্থিতি অত্যন্ত জরুরি ও অপরিহার্য। সম্পূর্ণ মানবিক কারণে এই পরিস্থিতিতে তার সাত দিনের প্যারোলে মুক্তি চাওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

অসুস্থ স্বামীর পাশে থাকতে সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন

আপডেট সময় : ০৮:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬