চট্টগ্রামের হাটহাজারী থানায় আলোচিত ১১ বছর বয়সী শিশুকন্যা হত্যা ও ধর্ষণ মামলার দ্বিতীয় আসামি রাজীবকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে মীরসরাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ ফয়সাল নামে এক ব্যক্তি হাটহাজারীর আমান বাজারের পূর্বপাশে অবস্থিত একটি তুলার গুদামে ওই মাদ্রাসাছাত্রীকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর ফয়সালের সহযোগী রাজীব তাকে পুনরায় ধর্ষণের চেষ্টা করলে ভিকটিম চিৎকার করতে উদ্যত হয়। এ সময় ফয়সাল ও রাজীব মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে। ধারালো ছুরি ও ভোতা অস্ত্র দিয়ে আঘাত করে তার মুখমণ্ডল বিকৃত করা হয় এবং বাম চোখ উপড়ে ফেলা হয়। পরে ভুক্তভোগীর লাশ তুলার গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখা হয়।
এ ঘটনায় মূল আসামি ফয়সালকে গত ২১ মে নরসিংদী জেলা থেকে গ্রেফতার করা হয়েছিল।
রিপোর্টারের নাম 



















