ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

আইন-আদালতে সরকারের হস্তক্ষেপ: রিমোট কন্ট্রোল পরিচালনায় বিচার ব্যবস্থা, অভিযোগ সাংসদের

বর্তমান সরকার বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছে এবং জেলা আদালতকে রিমোট কন্ট্রোলের মতো নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সরকার পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাইছে এবং স্বাধীন বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ শুরু করেছে। জেলা আদালতে কী রায় হবে, কে জামিন পাবে—সবকিছু ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় ঝিনাইদহে স্থানীয় এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এনসিপি ও জেলা ছাত্রদল পাল্টাপাল্টি মামলা করে। ছাত্রদলের করা মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ তিনজনকে আটক করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদেই হাসনাত আবদুল্লাহ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলন শেষে এনসিপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, আইনমন্ত্রীর জেলা ঝিনাইদহে আইন-আদালত সরকারের একটি মহলের হাতে বন্দি। সরকার, পুলিশ ও বিচার বিভাগকে দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমাদের আশা ছিল, পুলিশ জনগণের বাহিনী হবে। কিন্তু আমরা দেখছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারের দলীয় সমর্থক হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন।’

হাসনাত আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার আওয়ামী লীগের পথে হাঁটছে এবং বিচার, আদালত ও পুলিশকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানাচ্ছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এইসব কারণে জনরোষে পড়ে বিদায় নিয়েছে। এই সরকার যদি আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করে, তাহলে আমরা তা মেনে নেবো না। জেল, জুলুম, নির্যাতন করে মানুষকে দমিয়ে রাখা যাবে না।’ তিনি আরও বলেন, ‘আজ আমরা যখন একে অপরের বিরুদ্ধে লড়ছি, তখন ভারতে বসে আওয়ামী লীগ হাসছে। আমরা নিজেরা লড়ছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

আইন-আদালতে সরকারের হস্তক্ষেপ: রিমোট কন্ট্রোল পরিচালনায় বিচার ব্যবস্থা, অভিযোগ সাংসদের

আপডেট সময় : ০৯:০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬