ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

রামিসা হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়, রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না: বক্তারা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে ঘটে চলা ধারাবাহিক ধর্ষণের একটি অংশ বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেছেন, দেশের ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না এবং এ অবস্থায় নারী, শিশুসহ কেউই নিরাপদ নয়।

রবিবার দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে আয়োজিত ‘ধর্ষণ বিরোধী সমাবেশে’ বক্তারা এই ক্ষোভ প্রকাশ করেন। ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কুড়িগ্রাম’ ব্যানারে মানববন্ধনে-সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং রামিসা সহ দেশে সংঘটিত সকল ধর্ষণের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

কলেজ শিক্ষার্থী অনিরুদ্ধ প্রণয় প্রান্তিকের সভাপতিত্বে এবং জান্নাতুল ফেরদৌস জুথির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইয়ুথনেট গ্লোবালের জেলা সমন্বয়কারী মারজিয়া মেধা, হিজিবিজি সম্পাদক ও জুলাই আন্দোলনের সংগঠক রাজ্য জ্যোতি, ছাত্র ইউনিয়ন সভাপতি রিদওয়ান পর্ব, নারীবাদী আন্দোলনকর্মী পারুল চিশতি, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রারদ্ধ নিলয়, সমাজকর্মী রোকুনুজ্জামান রুকু, সাংস্কৃতিকর্মী সুরজিৎ ধরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

সামাজিক সংগঠন হিজিবিজি’র সদস্য আফরা আনান প্রভা বলেন, “আজ সারা দেশ একটা ডেথ ভ্যালিতে পরিণত হয়েছে। যেখানে কোনও নারী-শিশু বিন্দুমাত্র নিরাপদ নয়। নারী ও শিশুসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” ইয়ুথনেট গ্লোবালের সমন্বয়কারী মারজিয়া মেধা প্রশ্ন তোলেন, ধর্ষক দোষ স্বীকার করার পরেও কেন বিচারের জন্য এক মাস সময় লাগবে, যেখানে ডিএনএ টেস্টের রিপোর্ট মাত্র ৪৮ ঘণ্টায় পাওয়া যায়?

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

রামিসা হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়, রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না: বক্তারা

আপডেট সময় : ০২:৫৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬