ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

প্রবীণ আইনজীবী ও আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান প্রবীণ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৯০ বছর বয়সী এই বিশিষ্ট আইনজীবী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী।

মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ইউসুফ হোসেন হুমায়ুন ১৯৭৩ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি আইন পেশার পাশাপাশি রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেস্টরুম-গণরুমে নির্যাতনের স্মৃতি লিখন প্রতিযোগিতা: বিজয়ীদের পুরস্কৃত করল ডাকসু

প্রবীণ আইনজীবী ও আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

আপডেট সময় : ০২:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬