ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

পশুর হাটে নিরাপত্তা জোরদার: গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ সারা দেশে বিশেষ নজরদারি বাড়িয়েছে র‌্যাব। হাটগুলোতে পর্যাপ্ত কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে এবং পশু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে রোবাস্ট পেট্রোলিং বাড়ানো হয়েছে।

গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ জানান, পশু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাই রোধে এবং জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পশুবাহী গাড়ি জোর করে নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তা মনিটরিং করা হবে বলেও তিনি সতর্ক করেন। পাশাপাশি লেনদেনের ক্ষেত্রে ক্যাশলেস বা কার্ড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেস্টরুম-গণরুমে নির্যাতনের স্মৃতি লিখন প্রতিযোগিতা: বিজয়ীদের পুরস্কৃত করল ডাকসু

পশুর হাটে নিরাপত্তা জোরদার: গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

আপডেট সময় : ০২:১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬