ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম বরদাশত নয়: প্রাথমিক প্রতিমন্ত্রী

স্কুল ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগের প্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম সহ্য করা হবে না।

রাজধানীতে আয়োজিত এক সভায় প্রতিমন্ত্রী বলেন, ১৫১টি উপজেলায় বাস্তবায়িত প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার এই প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা বাধ্যতামূলক। তিনি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে কঠোর নির্দেশনা দিয়ে বলেন, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা জোরদার করতে হবে এবং ফুড টেকনিশিয়ান নিয়োগসহ খাদ্যের মান নিশ্চিত করতে হবে। সরকারি লক্ষ্যমাত্রা পূরণ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সভায় উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেস্টরুম-গণরুমে নির্যাতনের স্মৃতি লিখন প্রতিযোগিতা: বিজয়ীদের পুরস্কৃত করল ডাকসু

স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম বরদাশত নয়: প্রাথমিক প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬