শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরি সংস্কার ও আধুনিকায়ন করেছে বিকাশ। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রয়াত প্রাক্তন শিক্ষার্থী ও বিকাশ কর্মকর্তা মাহফুজ সাদিকের স্মরণে লাইব্রেরিটির অবকাঠামোগত পরিবর্তন আনা হয়েছে।
আধুনিকায়নের ফলে এখন লাইব্রেরিতে অর্ধশতাধিক শিক্ষার্থী একসঙ্গে বসে পড়াশোনা করতে পারবেন। এছাড়া নতুন করে যুক্ত করা হয়েছে ইন্টারনেট সুবিধাসম্পন্ন উন্নত কনফিগারেশনের ডেস্কটপ কম্পিউটার, যা শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে দেশি-বিদেশি ই-বুক পড়ার সুযোগ করে দেবে। লাইব্রেরি থেকে সদস্য কার্ডের মাধ্যমে বই বাসায় নিয়ে পড়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
উল্লেখ্য যে, মাহফুজ সাদিক কর্মজীবনে সাংবাদিকতা ও শিক্ষকতার পাশাপাশি বিকাশের চিফ কমিউনিকেশন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন একজন মেধাবী ও সৃজনশীল ব্যক্তিত্ব। ২০১৪ সাল থেকে বিকাশ বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত থেকে এ পর্যন্ত তিন হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে চার লাখের বেশি বই বিতরণ করেছে।
রিপোর্টারের নাম 






















