প্রতি বছরের মতো আসন্ন ঈদ উল-আযহাতেও উত্তরবঙ্গগামী যাত্রীদের দীর্ঘ যানজটের ভোগান্তি পোহাতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে ২২ জেলার যানবাহন চলাচল করায় ঈদের আগে গাড়ির চাপ কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত এলাকাটি যানজটের হটস্পট হিসেবে পরিচিত।
রাজধানীর গাবতলী পশুর হাটের কার্যক্রম শুরু হওয়ায় আমিনবাজার ও গাবতলী এলাকায় এখনই যানবাহনের বাড়তি চাপ তৈরি হয়েছে। এছাড়া সাভার ও গাজীপুর এলাকায় চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ, রাস্তার খানাখন্দ এবং নির্মাণসামগ্রী সড়কের ওপর পড়ে থাকায় ঈদযাত্রায় তীব্র যানজটের ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে উত্তরের যাত্রাপথে সাধারণ সময়ের চেয়ে কয়েক গুণ বেশি সময় লাগার সম্ভাবনা রয়েছে।
রিপোর্টারের নাম 






















