ঈদুল আজহা শেষে ঢাকায় ফেরা যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ রবিবার (২৪ মে) বিক্রি হচ্ছে আগামী ৩ জুনের যাত্রার টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে সংগ্রহ করা যাচ্ছে। আগামী ২৫ মে ৪ জুনের টিকিট বিক্রির মাধ্যমে অগ্রিম ফিরতি টিকিট বিক্রির কার্যক্রম সম্পন্ন হবে। যাত্রীদের সুবিধার্থে একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারলেও সহযাত্রীদের নাম উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া বিশেষ ব্যবস্থায় কেনা কোনো টিকিটই ফেরত দেওয়ার সুযোগ নেই।
রিপোর্টারের নাম 






















