ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পার হলো ৩৩ হাজার যানবাহন

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত বৃদ্ধির ফলে যমুনা সেতু দিয়ে যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি টাকা।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্ত দিয়ে সমানতালে যানবাহন চলাচল করছে। ঈদযাত্রায় যাত্রী সাধারণের ভোগান্তি কমাতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে সেতুর উভয় প্রান্তে সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোর মানুষের যাতায়াতের প্রধান পথ হওয়ায় প্রতি বছরের মতো এবারও সেতুর ওপর যানবাহনের এই বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেস্টরুম-গণরুমে নির্যাতনের স্মৃতি লিখন প্রতিযোগিতা: বিজয়ীদের পুরস্কৃত করল ডাকসু

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পার হলো ৩৩ হাজার যানবাহন

আপডেট সময় : ১০:৫৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬