ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ফুলবাড়ীয়া থেকে আসা চার বছর বয়সী ওই শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। বর্তমানে হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডে আরও ৭২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ জন শিশু ভর্তি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
রিপোর্টারের নাম 






















