ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

রাজনৈতিক অস্থিরতা ও উসকানিমূলক মন্তব্যে জনমনে উদ্বেগ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এই ঘটনার পর দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি উসকানিমূলক মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি দলীয় কর্মসূচিতে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সহযোদ্ধাদের ওপর সহিংসতা হলে তারা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবেন, যা জুলাই অভ্যুত্থানের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়।

রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন দলের নেতারা এই ধরনের বক্তব্যকে স্থিতিশীল পরিবেশ নষ্ট করার অপচেষ্টা হিসেবে দেখছেন। কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি গণতান্ত্রিক যাত্রার শুরুতে এমন উসকানিমূলক বক্তব্য কাম্য নয়। তিনি সরকারের প্রতি আহ্বান জানান যেন আইনশৃঙ্খলার অবনতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ঝিনাইদহে হামলার ঘটনার পর এনসিপি ও বিএনপি সমর্থকদের পাল্টাপাল্টি অবস্থান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে দোষারোপের ফলে জনমনে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্ক যেন জাহ্নবীর নিত্যসঙ্গী

রাজনৈতিক অস্থিরতা ও উসকানিমূলক মন্তব্যে জনমনে উদ্বেগ

আপডেট সময় : ১২:৪৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬