ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

সনদ জালিয়াতি: ৪৭১ শিক্ষকের এমপিও বাতিলের প্রক্রিয়া শুরু

ভুয়া বা জাল সনদ ব্যবহারের দায়ে অভিযুক্ত ৪৭১ জন শিক্ষকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ৬৩ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তাদের কেন এমপিও স্থগিত বা বাতিল করা হবে না এবং কেন চূড়ান্ত বরখাস্ত করা হবে না, তার লিখিত ব্যাখ্যা ১০ কর্মদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

জানা গেছে, সনদ জালিয়াতির এই তালিকায় মাধ্যমিক পর্যায়ের ৪০২ জন, কলেজ পর্যায়ের ৬৪ জন এবং কারিগরি পর্যায়ের ৫ জন শিক্ষক রয়েছেন। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে এসব সনদ ভুয়া প্রমাণিত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেস্টরুম-গণরুমে নির্যাতনের স্মৃতি লিখন প্রতিযোগিতা: বিজয়ীদের পুরস্কৃত করল ডাকসু

সনদ জালিয়াতি: ৪৭১ শিক্ষকের এমপিও বাতিলের প্রক্রিয়া শুরু

আপডেট সময় : ১২:৪৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬