ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ভুল করলে দেশের মানুষ ক্ষমা করবে না: এলজিআরডি মন্ত্রী

দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা সবকিছুই পর্যবেক্ষণ করছেন। তাই কোনো ভুল করলে বা দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ কাউকে ক্ষমা করবে না বলে সতর্ক করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ এখন আর আগের মতো সরল নেই, তাই রাষ্ট্র পরিচালনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, যারা দেশের জন্য রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। বিশেষ করে অতীতের বিভিন্ন প্রকল্পে ব্যাপক অর্থ লোপাটের বিষয়টি উল্লেখ করে তিনি প্রকৌশলীদের উন্নয়ন কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানান। নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের পরিকল্পনা যেন জনবান্ধব ও কার্যকর হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেস্টরুম-গণরুমে নির্যাতনের স্মৃতি লিখন প্রতিযোগিতা: বিজয়ীদের পুরস্কৃত করল ডাকসু

ভুল করলে দেশের মানুষ ক্ষমা করবে না: এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় : ১১:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬