রাজনৈতিক বক্তব্যে শালীনতা ও শৃঙ্খলার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, নাসীরুউদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক কিছু বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। বিশেষ করে প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে করা অশালীন মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ঝিনাইদহে একটি রাজনৈতিক কর্মসূচিতে অস্ত্রশস্ত্র নিয়ে অংশগ্রহণ এবং বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে চলাফেরা ছাত্র রাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। রামিসা হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর বিষয় নিয়েও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সরকার এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় বদ্ধপরিকর এবং ২৪ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেফতার করা হয়েছে। বিরোধী দলের সমালোচনা ও অসহযোগিতাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতিকে সকল বিষয় গভীরভাবে বিশ্লেষণ করে দেখতে হবে।
রিপোর্টারের নাম 























