ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

গুজব ছড়ানোর দায়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর দায়ে সারজিস আলম ও ডা. মাহমুদা মিতুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। তিনি বলেন, রাজনীতিতে একই ধরনের ঘটনার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মানদণ্ড প্রয়োগ করা গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক সুবিধাবাদের কারণে অনেক সময় সত্যকে আড়াল করার চেষ্টা করা হয়, যা কাম্য নয়।

তিনি আরও বলেন, ঝিনাইদহে বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে সহিংসতা কখনোই গণতন্ত্রের ভাষা হতে পারে না। হামলাকারীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, গুজব ছড়িয়ে সমাজে বিভ্রান্তি ও বিদ্বেষ সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। গণতন্ত্রের শক্তি যুক্তিতে এবং সহনশীল রাজনৈতিক সংস্কৃতিতে নিহিত, সহিংসতায় নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্ক যেন জাহ্নবীর নিত্যসঙ্গী

গুজব ছড়ানোর দায়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

আপডেট সময় : ০৪:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬