ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ: কার হাতে উঠবে স্বর্ণপাম?

ফ্রান্সের কান শহর এখন বিশ্ব চলচ্চিত্রের কেন্দ্রবিন্দু। সমুদ্রতীরে আয়োজিত মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের পর্দা নামছে আজ। শনিবার রাতে জমকালো সমাপনী আয়োজনে ঘোষণা করা হবে এবারের শ্রেষ্ঠ চলচ্চিত্রের নাম, যা বিশ্ব চলচ্চিত্রে ‘পালম দ’র’ বা স্বর্ণপাম বিজয়ী হিসেবে ইতিহাস গড়বে।

দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা পার্ক চান-উকের নেতৃত্বে আন্তর্জাতিক জুরি বোর্ড এবারের প্রতিযোগিতায় থাকা ২২টি চলচ্চিত্রের মধ্য থেকে বিজয়ীদের নাম চূড়ান্ত করেছেন। স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভারের ‘বিটার ক্রিসমাস’, আসগর ফারহাদির ‘প্যারালাল টেলস’ কিংবা জেমস গ্রে-র ‘পেপার টাইগার’—শেষ মুহূর্তের আলোচনায় রয়েছে এমন একাধিক নাম। চূড়ান্ত পুরস্কার কার দখলে যাবে, তা নিয়ে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে চলছে তীব্র জল্পনা-কল্পনা। মূল প্রতিযোগিতার পাশাপাশি ‘আঁ সার্তেঁ রিগা’ বিভাগেও অস্ট্রিয়া ও নেপালের চলচ্চিত্রের সাফল্য এবারের আসরে বাড়তি মাত্রা যোগ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভির পর্দায় আজকের খেলা: ফুটবল বিশ্বকাপ ও বাংলাদেশ-জিম্বাবুয়ে লড়াই

কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ: কার হাতে উঠবে স্বর্ণপাম?

আপডেট সময় : ০৩:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬