সম্প্রতি ২০২৬ সালের কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ বিজয়ী জামির নাজিরের গল্প ‘দ্য সার্পেন্ট ইন দ্য গ্রোভ’ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। একদল সাহিত্য সমালোচক ও প্রাবন্ধিকের দাবি, পুরস্কারপ্রাপ্ত এই গল্পটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে লেখা হয়েছে। বিশেষ করে গল্পের ভাষা ও শৈলীর কিছু অংশকে এআইয়ের তৈরি বলে অভিযোগ তুলছেন তারা।
তবে এই বিতর্কের ভিন্ন দিকও রয়েছে। অনেকে মনে করছেন, গল্পের অলংকারবহুল ও আবেগপ্রবণ ভাষা জামির নাজিরের নিজস্ব শৈলী, যা এশীয় ও ক্যারিবীয় সাহিত্যধারার সংমিশ্রণ। অরুন্ধতী রায় বা জামাইকা কিনকেইডের মতো লেখকদের প্রভাব স্পষ্ট এমন লেখাকে এআইয়ের কাজ বলে চালিয়ে দেওয়াটা ষড়যন্ত্রমূলক হতে পারে বলে মনে করছেন সচেতন পাঠকসমাজ। দীর্ঘ ১৪ বছর ধরে চলা এই সম্মানজনক পুরস্কারের মর্যাদা ও স্বচ্ছতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে নানা জল্পনা-কল্পনা।
রিপোর্টারের নাম 
























