বাংলাদেশে শিশু ও নারীদের ওপর সাম্প্রতিক সময়ে বেড়ে চলা নির্মম সহিংসতা ও যৌন নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। সংস্থাটি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, শিশুদের সুরক্ষায় বিদ্যমান ব্যবস্থার ঘাটতিগুলো দ্রুত দূর করা প্রয়োজন। অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধ করে শিশু ও নারীদের জন্য একটি নিরাপদ সমাজ নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
ইউনিসেফের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্যাতনের শিকার ব্যক্তি বা শিশুদের ছবি ও ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এক ধরনের নতুন অপরাধ। এতে ভুক্তভোগীদের মানসিক কষ্ট বহুগুণ বেড়ে যায়। তাই সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে অপরাধীদের শাস্তির দাবিতে সোচ্চার হতে আহ্বান জানানো হয়েছে। এছাড়া যেকোনো সহিংসতা প্রতিরোধে ১০৯৮ হেল্পলাইনে যোগাযোগের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
রিপোর্টারের নাম 
























