ইতালির রোমে অবস্থিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরের জাদুঘরে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, পাঞ্জাবি ও পাজামা প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। রোমে বাংলাদেশ দূতাবাসের বিশেষ প্রচেষ্টায় এই পোশাকগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে স্থান পেয়েছে।
জাদুঘরের ‘ট্রেডিশন অ্যান্ড ইনোভেশন’ গ্যালারিতে জামদানি শাড়িটি স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে। পাশাপাশি পাঞ্জাবি ও পাজামা পর্যায়ক্রমে প্রদর্শিত হবে। এই পোশাকগুলো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের সামনে বাংলাদেশের সমৃদ্ধ বস্ত্রশিল্প, গ্রামীণ সংস্কৃতি ও কৃষিনির্ভর জীবনযাত্রার এক অনন্য প্রতিচ্ছবি তুলে ধরবে।
রিপোর্টারের নাম 
























