প্রাণঘাতী ইবোলার প্রাদুর্ভাবের কারণে নিজেদের দেশে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প বাতিল করতে বাধ্য হয়েছে কঙ্গো। এমন পরিস্থিতির মুখে আসন্ন বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কঙ্গো ফুটবল দলের জন্য কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করেছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, টুর্নামেন্টে অংশ নিতে দেশটিতে প্রবেশের আগে কঙ্গোর খেলোয়াড় ও কর্মকর্তাদের অবশ্যই ২১ দিনের বাধ্যতামূলক আইসোলেশন সম্পন্ন করতে হবে।
মার্কিন বিশ্বকাপ টাস্কফোর্সের পক্ষ থেকে ফিফা এবং কঙ্গো কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে বেলজিয়ামে অবস্থানরত কঙ্গো দলকে একটি নির্দিষ্ট সুরক্ষা বলয়ের মধ্যে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ১১ জুন হিউস্টনে পৌঁছানোর আগে এই সুরক্ষা বলয় বজায় রাখতে ব্যর্থ হলে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি বাতিল হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যার কোনো কার্যকর টিকা এখনো সহজলভ্য নয়। ১৭ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে কঙ্গো তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে।
রিপোর্টারের নাম 
























