ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

নারায়ণগঞ্জে ছয় বছরের শিশু ধর্ষণ: অভিযুক্ত দুইজন আটক

নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী এলাকায় ছয় বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় হিরো (২২) ও সোহেল (২১) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ২০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে একটি নির্জন ক্ষেতে নিয়ে পাশবিক নির্যাতন চালানো হয়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার গুরুত্ব বিবেচনায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত হিরোকে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং পরে অপর অভিযুক্ত সোহেলকেও গ্রেপ্তার করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশি তদন্ত চলছে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের রেকর্ড সমৃদ্ধি ও মরক্কোর ঐতিহাসিক অর্জন: মেটলাইফে ভিনি-হাকিমিদের যত কীর্তি

নারায়ণগঞ্জে ছয় বছরের শিশু ধর্ষণ: অভিযুক্ত দুইজন আটক

আপডেট সময় : ১১:৪৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬