সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য পোস্ট করার অভিযোগে কুড়িগ্রামের রাজারহাটে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উমরমজিদ ইউনিয়নের তালুক সুবল গ্রাম থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্তের এই পোস্টকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে শনিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
রিপোর্টারের নাম 























