ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সহিংসতা বেছে নিলে এর পরিণাম ভয়াবহ হবে: আসিফ মাহমুদ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির নেতার ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যদি রাজনৈতিক প্রতিপক্ষ সহিংসতাকে একমাত্র হাতিয়ার হিসেবে বেছে নেয়, তবে তার পরিণতি ভালো হবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মানুষ দেখেছে সহিংসতা দমনে তাদের সক্ষমতা কতটুকু।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে বিরোধী পক্ষকে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। আসিফ মাহমুদ অবিলম্বে ঝিনাইদহের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষমতার অপব্যবহার ও নিপীড়নের মাধ্যমে দেশ চালানো সম্ভব নয়। এছাড়া অভ্যুত্থান পরবর্তী সময়েও নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্ক যেন জাহ্নবীর নিত্যসঙ্গী

সহিংসতা বেছে নিলে এর পরিণাম ভয়াবহ হবে: আসিফ মাহমুদ

আপডেট সময় : ০১:৩৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬