ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

ঝিনাইদহে রাজনৈতিক নেতার ওপর হামলা ও মালামাল ছিনতাইয়ের ঘটনায় মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় দায়ের করা এই মামলায় জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, শুক্রবার দুপুরে শহরের একটি মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র, জিআই পাইপ ও বেসবল ব্যাট দিয়ে তাকেসহ বেশ কয়েকজন কর্মীকে মারধর করা হয়। হামলায় নাসীরুদ্দীনসহ দলের অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় নাসীরুদ্দীনের ব্যবহৃত প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ডিএসএলআর ক্যামেরা, লেন্স, মেমোরি কার্ড ও নগদ অর্থ ছিনতাই করা হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের রেকর্ড সমৃদ্ধি ও মরক্কোর ঐতিহাসিক অর্জন: মেটলাইফে ভিনি-হাকিমিদের যত কীর্তি

ঝিনাইদহে রাজনৈতিক নেতার ওপর হামলা ও মালামাল ছিনতাইয়ের ঘটনায় মামলা

আপডেট সময় : ০১:৩৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬