সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা ২০২৬ সালের ঈদুল আজহা উপলক্ষে একটি দীর্ঘ সরকারি ছুটির প্রস্তুতি নিচ্ছেন। ওই বছর দেশটিতে ঈদকে কেন্দ্র করে চার থেকে পাঁচ দিনের আনুষ্ঠানিক ছুটি ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকারি খাতে এই ছুটি শুরু হতে পারে সোমবার (২৫ মে) থেকে এবং তা শুক্রবার (২৯ মে) পর্যন্ত স্থায়ী হতে পারে।
ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। ২০২৬ সালে ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে (বুধবার) সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহা পালিত হওয়ার কথা রয়েছে। এই বিশেষ দিনগুলোকে কেন্দ্র করেই দেশটিতে সরকারি ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।
যদিও আনুষ্ঠানিকভাবে চার থেকে পাঁচ দিনের ছুটি বরাদ্দ করা হয়েছে, তবে সাপ্তাহিক ছুটি ও কৌশলগতভাবে কর্মদিবসের ছুটি মিলিয়ে অনেক বাসিন্দা টানা ৯ দিনের অবকাশ যাপনের সুযোগ পাবেন। ছুটির আগে ও পরের শনি ও রবিবার মিলিয়ে এই দীর্ঘ বিরতিটি পর্যটন ও ব্যক্তিগত ভ্রমণের জন্য বড় সুযোগ তৈরি করছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 






















