ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

চলতি বছরের হজ শুরু হওয়ার আগেই পরবর্তী অর্থাৎ ২০২৭ সালের হজের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ জানিয়েছেন, নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে এখন থেকেই বিভিন্ন সরকারি সংস্থা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ শুরু করেছে।

মন্ত্রী জানান, হজ ব্যবস্থাপনা নিখুঁত করতে মক্কা ও মদিনায় আবাসন, পরিবহন এবং বিমান সেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ৭৮টি দেশের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। গত বছর থেকেই একটি দীর্ঘমেয়াদী রোডম্যাপ অনুযায়ী এই কাজ চলছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভিসা প্রক্রিয়া সহজ করার মাধ্যমে হজযাত্রীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সৌদি সরকার। এবারের হজে বিশ্বজুড়ে প্রায় ১৫ লাখের বেশি মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আপডেট সময় : ১২:৫১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬