ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ইরানের ইউরেনিয়াম মজুত যেকোনো মূল্যে নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে অস্বীকৃতি জানালেও যুক্তরাষ্ট্র তা যেকোনো উপায়ে নিজেদের নিয়ন্ত্রণে নেবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।

ট্রাম্প আরও জানান, ইরানের মজুত করা ইউরেনিয়াম উদ্ধার করার পর তা সম্ভবত ধ্বংস করে ফেলা হবে। যুক্তরাষ্ট্র চায় না ইরান পারমাণবিক শক্তির অধিকারী হোক। এ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক নৌ-যান চলাচলের ওপর কোনো ধরনের শুল্ক বা টোল আদায়ের তীব্র বিরোধিতা করেন তিনি। ট্রাম্পের দাবি, এই আন্তর্জাতিক জলপথের ওপর মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরান বর্তমানে অর্থনৈতিক ও আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

ইরানের ইউরেনিয়াম মজুত যেকোনো মূল্যে নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট সময় : ১১:৪৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬