ঢাকা ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্সের জোয়ার: ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশে প্রবাসী আয়ের প্রবাহে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। মে মাসের প্রথম ২০ দিনেই প্রবাসীরা বৈধ পথে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকার সমান। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রতিদিন গড়ে দেশে এক হাজার ৬০৯ কোটি টাকার বেশি রেমিট্যান্স আসছে। ডলারের বর্তমান বিনিময় হার ১২২ টাকা ৭৫ পয়সা হিসেবে এই হিসাব করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদে পরিবারের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরা বেশি করে টাকা পাঠাচ্ছেন। চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলারে।

ব্যাংক কর্মকর্তারা মনে করছেন, হুন্ডি প্রতিরোধে কড়াকড়ি, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের উৎসাহ এবং ব্যাংকিং সেবার মান উন্নত হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। মে মাসের বাকি দিনগুলোতে এই প্রবাহ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে মপেড নিয়ে হাসনাতের গাড়ি আটকান সাবেক ছাত্রলীগ নেতা, আইনি জটিলতায় এমপি

কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্সের জোয়ার: ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

আপডেট সময় : ০৮:১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬