ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

রামিসা হত্যা: শুধু বিচার নয়, সামাজিক মানসিকতা পরিবর্তনের আহ্বান পিয়া জান্নাতুলের

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি এই নৃশংস ঘটনার দ্রুত বিচার দাবি করার পাশাপাশি সমাজের গভীরে প্রোথিত অসুস্থ মানসিকতা পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন।

পিয়া জান্নাতুল বলেন, প্রতিদিন নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার খবর আমাদের নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, যা অত্যন্ত ভয়ানক। আমরা কিছুদিনের জন্য প্রতিবাদ করি এবং তারপর ভুলে যাই। তিনি মনে করেন, শুধুমাত্র কঠোর আইন বা বিচার দিয়ে এই অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পারিবারিক শিক্ষার পরিবর্তন এবং নারীর প্রতি দৃষ্টিভঙ্গির আমূল সংস্কার।

তিনি আরও উল্লেখ করেন, গ্রাম বা শহর সবখানেই মেয়েদের চালচলন নিয়ে সমাজ যতটা সচেতন, ছেলেদের নৈতিক শিক্ষা এবং নারীর প্রতি সম্মান প্রদর্শনের বিষয়ে ততটাই উদাসীন। একটি ছেলে তার পরিবার থেকেই শেখে কীভাবে নারীদের সম্মান করতে হয়। তাই শিশুদের শৈশব থেকেই সঠিক মূল্যবোধ শেখানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন গোপন সামরিক অভিযান স্থগিত করলেন ট্রাম্প

রামিসা হত্যা: শুধু বিচার নয়, সামাজিক মানসিকতা পরিবর্তনের আহ্বান পিয়া জান্নাতুলের

আপডেট সময় : ০৮:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬