ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

জাতীয় সংসদ গ্রন্থাগারে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ সংসদীয় কমিটির

জাতীয় সংসদ গ্রন্থাগারকে আধুনিকায়ন ও তথ্যপ্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে গ্রন্থাগারে সংরক্ষিত ১০০টি গুরুত্বপূর্ণ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ করেছে সংসদীয় লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটি। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সংসদীয় বিতর্ক এবং পুরাতন ও দুষ্প্রাপ্য নথিপত্র ডিজিটাল আর্কাইভে রূপান্তর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনভিত্তিক তথ্য অনুসন্ধান ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব ও আধুনিক করতেই এই উদ্যোগ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট আইটি বিভাগ ইতোমধ্যে একটি রূপরেখা উপস্থাপন করেছে।

এ ছাড়া, ‘ই-পার্লামেন্ট’ সংক্রান্ত প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য একনেকে পাঠানোর সুপারিশ করা হয়েছে। গ্রন্থাগারের জন্য প্রয়োজনীয় নতুন বই ক্রয়ের তালিকায় গুম ও সমসাময়িক রাজনৈতিক ইস্যু সংক্রান্ত বই অন্তর্ভুক্ত করার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই ডিজিটাল রূপান্তরের ফলে সংসদ সদস্য ও গবেষকরা সহজেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ’, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ডাক জামায়াত আমিরের

জাতীয় সংসদ গ্রন্থাগারে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ সংসদীয় কমিটির

আপডেট সময় : ০৪:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬